তৌফিক মেসবাহ
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় আজ ‘দেয়াল জানে সব’

শিল্পকলায় আজ ‘দেয়াল জানে সব’

মনসুন রেভ্যুলেশনের ভাবনা ও চেতনাকে কেন্দ্র করে মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমী নাট্য আয়োজন ‘দেয়াল জানে সব’। আজ ২০ জুন ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। স্পন্দন থিয়েটার সার্কেল-এর পরিবেশনায় নাটকটি সময়, সমাজ ও মানুষকে এক অন্যতর আলোকে তুলে ধরে।

‘দেয়াল জানে সব’ এমন একটি নাটক, যেখানে প্রধান চরিত্র ‘দেয়াল’- যে নিজে কোনো শব্দ করে না, কিন্তু প্রত্যক্ষ করে রিকশাচালক রহিমুদ্দিনের করুণ পরিণতি, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্রর উজ্জ্বল চোখ নিভে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ এবং শিশু রাফির নির্মম বিদায়। এসব কাহিনি ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে, যা সমাজের স্তব্ধতার প্রতিচ্ছবি। নাটকটির মাধ্যমে দর্শক প্রবেশ করবেন সমাজের অদৃশ্য দেয়ালে লেখা আর্তনাদের গভীরে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

গতকাল অনুষ্ঠিত প্রথম প্রদর্শনীতে দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে গভীর আলোড়ন তৈরি হয়। বাস্তবতা ও বিমূর্ততার মিশেলে নির্মিত দৃশ্যায়ন, আলো-ছায়ার খেলা, এবং হারমোনিয়াম-বাঁশি-হুইসেলের বিমূর্ত সুর মঞ্চজুড়ে সৃষ্টি করে এক ধ্যানমগ্ন পরিবেশ।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট। অভিনয় করছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট, কোরিওগ্রাফি, আলোক পরিকল্পনা ও সংগীতে দায়িত্ব পালন করেছেন উৎপল নীল, কৃষ্ণ, অর্পা খন্দকার চাঁদনী ও অম্লান বিশ্বাস।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X