বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘গণজাগরণের নৃত্য উৎসব’র দ্বিতীয় দিন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ (২৩ অক্টোবর) সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর শৈল্পিক পরিবেশনা।

২য় দিনে আয়োজনের শুরুতেই ‘সত্যের জয় হোক’ শিরোনামে নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল নৃত্যসুর। নৃত্য পরিচালনা করেন সেলিনা হক। এরপর পরিবেশিত হয় খণ্ডনৃত্য ‘মধুর ধ্বনি বাজে’। বেনজির সালাম সুমির পরিচালনায় পরিবেশন করে নৃত্যছন্দ দল। নৃত্য পরিচালক ড. সুবর্ণা আফরিন খানের পরিচালনায় নৃত্যালেখ্য ‘জন্ম আমার ধন্য হলো’ পরিবেশন করে সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)। নৃত্যালেখ্য ‘ঠিকানা ধানমন্ডি ৩২’ পরিবেশন করে ধ্রুপদী নৃত্যলয় নৃত্যদল, পরিচালনায় স্নাতা শাহরিন। এরপর পরিবেশিত হয় ‘মুক্তিযোদ্ধার বৌ’ নৃত্যালেখ্য। মেহরাজ হক তুষারের নৃত্য পরিচালনায় পরিবেশন করে রিদম্ ড্যান্স গ্রুপ।

মো. মোফাসসাল হোসেনের নৃত্য পরিচালনায় খণ্ডনৃত্য ‘চলো বাংলাদেশ’পরিবেশন করে অ্যালিফিয়া স্কোয়াড। আইরিন পারভীনের নৃত্য পরিচালনায় নৃত্যালেখ্য ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’পরিবেশন করে নাচঘর। নৃত্যালেখ্য ‘অবহেলার মৃত্যু এবং বীরপুরুষ’পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল।

সবশেষে নৃত্যালেখ্য ‘শেখ রাসেল, লাল-সবুজের রাজপুত্তুর’ পরিবেশন করে ঘুঙ্গুর নৃত্যালাপ। নৃত্য পরিচালনায় ছিলেন মো. নাজিব মাহফুজ লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলেন মো. আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X