তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেল আহাদের মৌলিক গান

আব্দুল আহাদ । ছবি : সংগৃহীত
আব্দুল আহাদ । ছবি : সংগৃহীত

এক আকাশ ভালোবাসা নিয়েও প্রচণ্ড অভিমানে নিজের প্রিয় মানুষকে "তুমি ভুলে যেও আমায়" বলার অনুভূতি এক আকাশ পরিমাণ যন্ত্রণাদায়ক। আর সেই ভাঙা মনে অভিমান নিয়েই প্রকাশ পেয়েছে এই প্রজন্মের গায়ক আব্দুল আহাদের প্রথম মৌলিক গান "তুমি ভুলে যেও আমায়"।

প্রকাশিত গান সম্পর্কে আহাদ বলেন, "তুমি ভুলে যেও আমায়" আমার প্রথম মৌলিক গান। গানটিতে মন ভাঙার অনুভূতি মিশে আছে দারুণভাবে। গানটি গাওয়ার পাশাপাশি লেখা ও সুর তার নিজেরই করা। মডেলিংয়ে তার সঙ্গে ছিল নিহানি এবং সংগীতায়োজন করেছেন জাকির আহমেদ।

গানটি প্রকাশিত হয়েছে আহাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাচ্ছে, স্পটিফাই, আমাজন মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

২০২৩ সালের ইয়াং স্টার সিজন ২-এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি পায় আহাদ। বগুড়ায় বেড়ে ওঠা আহাদের গানের জগতে আসার পেছনে অনুপ্রেরণায় ছিলেন তার বাবা এবং বড় ভাই।

এ বিষয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই বাসায় দেখতাম সবাইকে গান গাইতে। গান বিষয়টি তখন ঠিক বুঝতাম না; কিন্তু শুনতে খুব ভালো লাগত। যখন আস্তে আস্তে একটু বড় হলাম, বুঝতে শিখলাম, তখন গানের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় এবং এভাবে আমার গানের দুনিয়ায় আসা।

তিনি আরও বলেন, আমার গানের আলাদা কোনো গুরু নেই। বাবা ও বড় ভাইয়ের কাছে যতটুকু শিখেছি। আর আমি গান শুনতে খুব ভালোবাসি, শুনে শুনেই আমার গান শেখা।

সংগীত অঙ্গনে তার আইডল নিয়ে এই তরুণ গায়ক বলেন, বাংলাদেশের সংগীত জগতে আমার আইডল বাপ্পা মজুমদার স্যার। উনার গান আমার ভীষণ ভালো লাগে।

এ ছাড়া ওপার বাংলার অরিজিৎ সিং স্যারের গান অনেক বেশি শোনা হয় এবং ওখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমার ইচ্ছা সংগীত নিয়ে ভালো কিছু করার এবং আমি চাই আমার গান দিয়ে মানুষ আমাকে চিনুক, ভালোবাসুক। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু গান আপনাদের উপহার দিতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X