বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও গড়লেন এক নতুন ইতিহাস। বিশ্বখ্যাত সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীর সংখ্যায় তিনিই এখন বিশ্বের শীর্ষ শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত অরিজিৎ সিংয়ের অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন, যা তাকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, এমনকি কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়েও এগিয়ে দিয়েছে।

স্পটিফাইয়ে বর্তমানে শীর্ষস্থানীয় শিল্পীদের অনুসারীর সংখ্যা হলো- অরিজিৎ সিং ১৫১ মিলিয়ন, টেলর সুইফট ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন, দ্য উইকেন্ড ১০৭.২ মিলিয়ন, আরিয়ানা গ্রান্দে ১০৫.৮ মিলিয়ন, এমিনেম ১০১.৭ মিলিয়ন, বিটিএস প্রায় ৮০ মিলিয়ন।

২০১৯ সালে ভারতে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র ছয় বছরের মধ্যে অরিজিৎ সিং এশিয়া থেকে উঠে এলেন এই আন্তর্জাতিক সাফল্যের শীর্ষে। তিনি শুধু গায়ক নন, একাধারে সুরকার ও সংগীত প্রযোজক হিসেবেও সফল।

২০২৪ সালে অরিজিৎ সিংয়ের গাওয়া একাধিক গান শ্রোতাদের মন জয় করেছে। বিশেষ করে-তুম হি হো, কেশরিয়া, তুম কেয়া মিলে, ধুন (সাইয়ারা সিনেমা), জানে তু (ছাবা সিনেমা) গানগুলো স্থান পেয়েছে বছরের সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।

২০২৩ সালের আগস্ট মাসেও সাময়িকভাবে অরিজিৎ টেলর সুইফটকে ছাড়িয়ে যান। তবে ২০২৪ সালে তিনি স্থায়ীভাবে শীর্ষস্থান দখল করেন এবং ২০২৫ সালের জুলাইতে এসে সেই অবস্থান আরও সুদৃঢ় হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X