তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়েতে এলাহি আয়োজন

টেলর সুইফট ও ট্রাভিস কেলসি I ছবি: সংগৃহীত
টেলর সুইফট ও ট্রাভিস কেলসি I ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগদানের পর থেকেই তাদের বিয়ে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। এবার সে অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছেন এই তারকা দম্পতি। ২০২৬ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রঘেঁষা বিলাসবহুল হোটেল ‘ওশান হাউস’-এ বসছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন।

আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ওশান হাউস বিশ্বজুড়ে অভিজাত আয়োজনের জন্য সুপরিচিত। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিথিদের থাকার জন্য এখানে রুমপ্রতি খরচ পড়বে ৬০০ থেকে ৭৫৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা।

বিয়ের অনুষ্ঠানের জন্য ভেন্যুর বিভিন্ন অংশ ব্যবহারে আলাদা ভাড়া নির্ধারিত রয়েছে। বড় পরিসরের আয়োজনের জন্য ‘ইস্ট লন’ ভাড়া রাখা হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ ডলার। সমুদ্রসৈকতে আয়োজন করতে চাইলে ‘বিচ’ ভেন্যুর ভাড়া ১৫ হাজার ডলার। এ ছাড়া ১৫০ জন ধারণক্ষমতার ‘সাউথ লন’ ভেন্যুর ভাড়া সিজন অনুযায়ী ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

খাবারের খরচও কম নয়। অতিথিপ্রতি ডিনারের প্লেটের মূল্য ৩৩৫ থেকে ৫৬৫ ডলার, অর্থাৎ প্রায় ৪০ থেকে ৬৮ হাজার টাকা। পাশাপাশি অতিথিদের বিনোদনের জন্য থাকছে ব্যক্তিগত বোট ও ইয়ট ক্রুজ, স্পা, ইয়োগা সেশন ও ক্যাবানাসহ নানা বিলাসবহুল সুবিধা।

প্রথমদিকে টেলর সুইফটের নিজস্ব ম্যানশন ‘ওয়াচ হিল’-এ বিয়ের পরিকল্পনা থাকলেও, বিশাল অতিথি তালিকার কারণে সে সিদ্ধান্ত বদলাতে হয়। ট্রাভিস কেলসির এনএফএল সতীর্থদের পাশাপাশি টেলরের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরানসহ বহু তারকার উপস্থিতি নিশ্চিত হওয়ায় অতিথিদের সংখ্যা বেড়ে যায়। ফলে শেষ পর্যন্ত ওশান হাউসকেই ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়।

গুঞ্জন রয়েছে, নির্ধারিত তারিখে ওশান হাউস আগে থেকেই অন্য এক গ্রাহকের নামে বুকিং ছিল। পরে টেলর সুইফট নিজের ১.৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করে সেই বুকিং নিজের করে নেন। তবে ঠিক কত টাকায় এ চুক্তি হয়েছে, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। গ্রাহকদের গোপনীয়তার বিষয়ে তারা কঠোর অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, যদি অতিথি সংখ্যা কমপক্ষে ২০০ জন হয়, তবে শুধু ডিনারের খরচই পড়বে ৬৭ হাজার থেকে ১ লাখ ১৩ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা। এর সঙ্গে ভেন্যু ভাড়া বাবদ যোগ হবে আরও ৩ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ডলার।

এই প্রধান খরচগুলোর পাশাপাশি অতিথিদের থাকার ব্যবস্থা, ব্যক্তিগত বোট ক্রুজ, স্পা, বিনোদন, সাজসজ্জা ও ইভেন্ট ব্যবস্থাপনার ব্যয় যুক্ত হলে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের মোট খরচ সহজেই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, ঘরোয়া বিয়ের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টেলর ও ট্রাভিসের বিয়ে যে এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মহোৎসবে রূপ নিতে যাচ্ছে, তা এখন স্পষ্ট।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X