বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরকে তার নিজ ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধারের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার মৃত্যুকে ঘিরে ঘটে যাওয়া এক করুণ ঘটনা। ময়নাতদন্ত শেষে মরদেহ হিমঘরে রাখা হলেও, অভিনেত্রীর বাবা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন এবং মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

৩২ বছর বয়সি হুমায়রার মরদেহ ৮ জুলাই (মঙ্গলবার) করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। তারা জানায়, মৃতদেহটি অতি পচনশীল অবস্থায় পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে- প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছিল। হুমায়রার ফ্ল্যাটটি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে।

করাচির এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী সাংবাদিকদের জানান, হুমায়রার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বাবা মেয়ের লাশ গ্রহণ করতে রাজি হননি। তিনি জানান, “হুমায়রার বাবা আমাদের স্পষ্টভাবে বলেছেন, তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন এবং মরদেহ গ্রহণ করবেন না।” ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদন এখনো অপেক্ষমাণ। প্রাথমিকভাবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করলেও, সব দিক থেকেই তদন্ত চলছে।

লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৩ সালে মডেলিং শুরু করেন। ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০১৮ সাল থেকে করাচির সেই ফ্ল্যাটে একাই বসবাস করতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া পরিশোধ বন্ধ করে দেন।

হুমায়রার মৃত্যু এবং পরিবারের এমন নির্মম প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনে ব্যক্তিগত জীবনের অব্যক্ত কষ্ট ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক জানিয়ে শিল্পীদের প্রতি সমাজ ও পরিবারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X