রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি মডেল হুমায়রার মৃত্যু নিয়ে নতুন রহস্য

মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর। ছবি : সংগৃহীত
মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। গত ৮ জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, মৃত্যুর ঘটনাটি ঘটেছে অন্তত ৮ থেকে ১০ মাস আগে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, হুমায়রার ফ্ল্যাট তল্লাশির সময় তিন থেকে চারটি মাটির পাত্রে অজ্ঞাতনামা সাদা পাউডার পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাউডারের প্রকৃতি ও উপস্থিতির কারণ এখনো স্পষ্ট নয়। চূড়ান্ত মত দেওয়ার আগে রাসায়নিক পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে তদন্তকারীরা।

এর আগে করাচি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, হুমায়রার দেহের নমুনায় কোনো চেতনানাশক, মাদক কিংবা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি। রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হওয়ার আশঙ্কা বেশি।

তদন্তের আগের প্রতিবেদনেও বলা হয়েছিল—এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হুমায়রার মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত হতে পারে।

লাহোরের মেয়ে হুমায়রা আসগর ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ ও ‘চল দিল মেরে’ নাটকে। বড় পর্দায় তার কাজের মধ্যে রয়েছে ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X