বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হানিয়ার নতুন রেকর্ড

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

বলিউড, হলিউড কিংবা ললিউড, বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন কেবল জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই ।

আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক, মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক।

এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো গড়েছে ইতিহাস। কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত।

এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক।

দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি ।

এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা।

তবে হানিয়ার এই অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা কেবল তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এটা তারও প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X