বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে হানিয়া আমির, পাত্র কি সেই প্রাক্তন প্রেমিক!

হানিয়া আমির। ছবি: সংগৃহীত
হানিয়া আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, ২০২৬ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে রহস্যময় জবাব বিয়ের এই জল্পনা উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি মন্তব্য। সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, “তোমার বিয়ের গুঞ্জন শুনছি।” ভক্তের এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি মজা করে লেখেন, “আমিও শুনছি।”

হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’।

পাত্র কি প্রাক্তন প্রেমিক আসিম? হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার প্রাক্তন প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম।

২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়।

কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

পেশাগত সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। চলতি বছরটা তার ক্যারিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এখন সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো খবর—তা জানতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X