বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

এফডিসিতে চলচ্চিত্রকর্মীর বিদায় সংবর্ধনা 

এফডিসিতে চলচ্চিত্রকর্মীর বিদায় সংবর্ধনা 

প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, ইট-কাঠ, আলো-অন্ধকারের সঙ্গে একাকার হয়ে ছিলেন শিল্প নির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু সময়ের নিয়মে তিনি আজ বিদায়ের পথে— এফডিসির কোলাহল ছেড়ে ফিরে যাচ্ছেন আপন ভিটায়।

জীবনের দীর্ঘ ৪৭ বছর এফডিসিকে উৎসর্গ করার পর বর্তমানে এই চলচ্চিত্রকর্মী তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। জীবনের এই সন্ধিক্ষণে সহকর্মী ও এ প্রজন্মের শিল্পীরা তার পাশে দাঁড়াতে শুরু করেছেন। এই মানবিক উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, প্রযোজক-চিত্রনায়ক মুন্না খানসহ আরও অনেকে।

চলচ্চিত্র সাংবাদিকরা খোরশেদ আলমকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এফডিসিতে হতে চলেছে তার বিদায় সংবর্ধনা। বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন সাংবাদিক ও চিত্রকর্মীরা।

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এএইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক।

আয়োজন প্রসঙ্গে সাংবাদিক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ আলমকে বাড়ি ফেরানোর উদ্যোগের কথা জানার পর চলচ্চিত্রকর্মীরা তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করছি সম্মানের সঙ্গে তাকে বিদায় দিতে। আশা করি, শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো তাকে বিদায় জানাতে আসবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন।’

এবারই প্রথম নয়, এর আগে এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকে বিদায় দেন উক্ত সাংবাদিকরা। ১৯৭২ সাল থেকে তিনি চলচ্চিত্রপাড়ায় ঝালমুড়ি বিক্রি করেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনদিনব্যাপী মুড়ি উৎসবের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ সহায়তা করে তাকে বিদায় দেন এই সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X