খুলনা ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে পলাশ কুমার দাশ (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত পলাশ খুলনা পাইকগাছা উপজেলার কাটিপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। খুলনা মেডিকেলের আবাসিক কর্মকর্তা ডাক্তার ইস্তিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিকে এর আগে রাত সাড়ে ১২টার দিকে খুলনা রূপসা ব্রিজ টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামে দুই ব্যক্তি বিষপান অবস্থায় উদ্ধার করেন। এরপর রাত ১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটে রাখা হয়েছিল। পরে তিনি হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবিদ নামের এক প্রত্যক্ষদর্শী কালবেলাকে জানান, এ ব্যক্তিকে বিষ পান করা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসার একপর্যায়ে তিনি প্রচুর বমি করতে থাকেন। এ সময় সিড়ির রেলিংয়ের কাছে তিনি বসেছিলেন। বমি করার একপর্যায়ে অচেতন অবস্থায় ঝোঁক সামলাতে না পারে হাসপাতালের চারতলা সিঁড়ি থেকে পড়ে যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম কালবেলাকে বলেন, অজ্ঞাত একজন ব্যক্তিকে রাতে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। তাকে রূপসা ব্রিজ এলাকায় পড়ে থাকতে দেখা যায় বলে জানানো হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণ পর রোগীর জ্ঞান ফেরে। তিনি তিনতলা-চারতলায় ওঠানামা করছিলেন বলে শোনা গেছে।

তিনি বলেন, হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে শুনেছি ভোর ৪টার দিকে চারতলার সিঁড়ি থেকে পড়ে তার মাথায় আঘাত লাগে। হাসপাতালের কর্মচারীরা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১২

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৩

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৪

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৬

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৭

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৮

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৯

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

২০
X