কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। এসব বিষয় হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।

চিঠিতে জানানো হয়, ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী-

বাংলা দ্বিতীয় পত্র : রচনামূলক অংশের অনুবাদ বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।

আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) : সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই অংশের জন্য নির্ধারিত ১০ নম্বর এখন বহুনির্বাচনি প্রশ্নের ১৫ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং : মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। এর মধ্যে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে সংসদের পথে প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১০

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১১

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১২

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৩

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৪

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৫

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৬

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৭

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৮

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৯

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

২০
X