স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর ঘিরে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত

প্যারিসের থিয়েটার দু শাতলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—২০২৫ ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। বিশ্বের বড় সব ফুটবলাররা লড়বে সেরা খেলোয়াড়ের খেতাবের জন্য। অবশ্য এর মাঝেই ফাঁস হওয়া এক তথাকথিত তালিকা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।

গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায়, বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামাল শীর্ষে, দ্বিতীয় স্থানে পিএসজির উসমান দেম্বেলে। কিন্তু আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন দ্রুতই তা খারিজ করে জানায়, ‘শুধুমাত্র একজন মানুষই জানেন আসল ফলাফল, খেলোয়াড়রা নিজেরাও তা জানতে পারবেন পুরস্কার মঞ্চে।’

ফাঁস হওয়া তথাকথিত তালিকা অনুযায়ী

  • ইয়ামাল ৮০৫ পয়েন্ট নিয়ে প্রথম,
  • দেম্বেলে ৮০০ পয়েন্টে দ্বিতীয়,
  • পিএসজির ভিটিনহা ৬৪৩ পয়েন্টে তৃতীয়,
  • এরপরই বার্সার রাফিনিয়া,
  • পঞ্চম লিভারপুলের মোহাম্মদ সালাহ,
  • ষষ্ঠ নুনো মেন্ডেস (পিএসজি),
  • সপ্তম পেদ্রি (বার্সেলোনা),
  • অষ্টম দেজিরে দোয়ে (পিএসজি),
  • নবম কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ),
  • আর দশম স্থানে লাউতারো মার্টিনেজ।

এই তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা। বিশেষ করে ১৮ বছর বয়সী ইয়ামালের নাম শীর্ষে থাকায় আলোচনার ঝড় ওঠে। খবর আরও গতি পায় যখন জানা যায়, ইয়ামালের ঘনিষ্ঠ মহল ইতোমধ্যে প্যারিসে বিশেষ আয়োজনের জন্য জায়গা সংরক্ষণ করেছে।

তবে ফ্রান্স ফুটবলের সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া আবারও পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ‘আমি ছাড়া আর কেউ ফলাফল জানে না। ব্যালন ডি’অরের মানদণ্ড আগের মতোই—ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য, ফেয়ার প্লে এবং মাঠের ভেতরে-বাইরে আচরণ।’

অন্যদিকে, গুজবকে আরও উসকে দিয়েছে আরেকটি তথ্য—এবারের ব্যালন ডি’অর তুলে দেবেন কিংবদন্তি রোনালদিনহো। ফলে ফাঁস হওয়া তালিকা সত্যি নাকি নিছক গুজব, সেটাই এখন কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X