জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

জবি সংলগ্ন এলাকা ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি। ছবি : কালবেলা
জবি সংলগ্ন এলাকা ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, এসব দোকানপাট একাডেমিক পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হয়ে উঠেছিল।

এর আগে শিক্ষক সমিতির সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএসসিসির প্রশাসকের কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়।

অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, ‘জনস্বার্থে আমাদের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাহাদুর শাহ পার্কের আশপাশের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X