কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিল ফ্রান্স

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষ হলে এই বাহিনী হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে—এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী, বাহিনীটি জাতিসংঘ অনুমোদিত একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন’ হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছে হস্তান্তর করা হবে।

খসড়ায় মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব।

এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। কাতার, মিসরসহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায়। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, এই মিশনের মূল লক্ষ্য হবে—ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া, ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব পিএর কাছে হস্তান্তর করা, ফিলিস্তিনি রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ইসরায়েল-ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা।

ফরাসি প্রস্তাব অনুযায়ী, বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে। তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছা দাতাদের কাছ থেকে, জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয়।

খসড়ায় দুই ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘ মেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে।

তবে প্রস্তাবে সতর্ক করা হয়েছে, বাহিনী যদি কেবল গাজায় সীমিত থাকে, তবে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে।

এ পরিকল্পনায় ইসরায়েল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। কারণ খসড়ায় হামাসকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে, যা টনি ব্লেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার তুলনায় অনেক বেশি কঠোর।

তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফরাসি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়ার সম্ভাবনা কম। এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও টনি ব্লেয়ারের সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।

সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, আরব দেশগুলোকে যুক্ত করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল। তিনি জানান, ফরাসি পরিকল্পনায় ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি সেনাদের যাচাইবাছাই অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সরাসরি যুক্ত থাকবে জর্ডান ও মিসর। অর্থায়নের দায়িত্ব নেবে উপসাগরীয় দেশগুলো।

মাখোঁ জোর দিয়ে বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র ও বিলুপ্ত করা। তিনি বলেন, সমস্যার সমাধান একটাই—হামাসের সামরিক কার্যক্রম বন্ধ করা, তাদের যোদ্ধাদের ডিডিআর প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে হামাস আর কখনো সরকারে থাকবে না।

তার ভাষায়, ‘এটি সম্ভব করতে হলে আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই গাজায় উপস্থিত থাকতে হবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X