স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরে ইতিহাস গড়লেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। দ্বিতীয়বারের মতো জিতে নিলেন ২১ বছরের নিচের সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে গেলেন ট্রফিটি দুবার জেতা প্রথম ফুটবলার।

গত বছর প্রথমবার পুরস্কার জেতার পর থেকেই ইয়ামালকে ঘিরে ছিল প্রত্যাশা। এবারের আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত সবার ওপরে উঠে এলেন এই কাতালান ফরোয়ার্ড। ফাইনাল তালিকায় ছিলেন তারই সতীর্থ পাও কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজিরে দুএ, ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও এবং তুর্কি ফরোয়ার্ড কেনান ইয়িলদিজ। তবে সেরা হিসেবে ঘোষিত হলেন ইয়ামালই।

পুরস্কার হাতে নিয়ে মঞ্চে ইয়ামাল বললেন, ‘আবারও এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। ধন্যবাদ বার্সেলোনাকে, জাতীয় দলকে, আমার পরিবারকে, সতীর্থদের—বিশেষ করে রাফিনিয়া ও কুবারসিকে—আর অবশ্যই হ্যান্সি ফ্লিককে।’

ইয়ামাল এখনো কেবল ১৮। অর্থাৎ সামনে আরও তিন বছর রয়েছে এই পুরস্কার জেতার সুযোগ। তবে তার লক্ষ্য নিছক কোপা ট্রফি নয়, বরং সবচেয়ে বড় সম্মান—ব্যালন ডি’অর। এবারের আসরেও তিনি মনোনীত হয়েছেন ঐতিহাসিক সেই পুরস্কারের জন্য।

বার্সেলোনার হয়ে ইয়ামালের মৌসুমও ছিল দারুণ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারলেও লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ—দেশীয় তিনটি শিরোপাই ঘরে তুলেছে বার্সা। আর সব প্রতিযোগিতায় দলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু ছিলেন এই কিশোর।

২০১৮ সালে প্রথমবার কোপা ট্রফি চালু হয়। তখন জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে পুরস্কারটির ওপর আধিপত্য বিস্তার করেছে বার্সেলোনা—পেদ্রি, গাভি ও ইয়ামাল মিলে ছয় আসরের মধ্যে চারবারই নিয়ে এসেছেন কাতালুনিয়ায়।

ফুটবলের নতুন যুগের প্রতীক হয়ে উঠেছেন ইয়ামাল। বার্সার সমর্থকদের আশা, আজ হয়তো তার হাতেই উঠবে সেই স্বপ্নের ট্রফি—ব্যালন ডি’অর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X