বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা  । ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত

'পুষ্পা' খ্যাত রাশমিকা মান্দানা বহু আগেই জিতে নিয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’-এর খেতাব। আর তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বহুবার তাকে প্রশ্ন করা হলেও এতদিন নিজের মনের মানুষের নাম প্রকাশ করেননি তিনি। তবে ভক্ত-অনুরাগীদের ধারণা, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাই রাশমিকার হৃদয়ের মানুষ। কখনও একসঙ্গে বিদেশ ভ্রমণ, কখনও আবার গোপন ডিনার, বছরের পর বছর ধরে নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল তাদের প্রেমকাহিনি। তবে এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। কিন্তু এবারের খবর একেবারেই ভিন্ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে শোনা যাচ্ছে, দুর্গাপূজার উৎসবের আবহেই নাকি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তারকা জুটি।

বিজয়ের হায়দরাবাদের বিলাসবহুল বাড়িতে ঘরোয়া পরিবেশে সেরে ফেলা হয়েছে আংটিবদল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেবলমাত্র পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন আত্মীয়।

শুক্রবার (০৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় তাদের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে, শনিবার (০৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম খবরটি নিশ্চিত করে। যদিও এখনও পর্যন্ত এই জুটি নিজেরা কোনও ছবি পোস্ট করেননি বা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণাও করেননি। তবে বিজয়ের টিম সূত্রে খবর, তারা এখন এনগেজড এবং আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই বিয়ে করতে চলেছেন।

রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে। তাদের প্রথম একসঙ্গে করা ছবি ‘গীতা গোবিন্দম’ থেকেই মিলেছিল আভাস। পরে ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’-তে সেই জুটি আরও নজর কাড়ে। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এমনকি ২০২৪-এ তারা স্পষ্ট জানান যে, তারা মোটেও ‘সিঙ্গেল নন’, যদিও কে তাদের সঙ্গী সে বিষয়ে ছিলেন একেবারেই চুপ।

গত আগস্টে তাদের একসঙ্গে দেখা যায় ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কে। সম্প্রতি, দু’জনকে একই গাড়িতে বিমানবন্দরেও দেখা গিয়েছে। তবে খানিকটা পিছিয়ে গেলে অনেকেরই মনে পড়তে পারে, করোনা কালে রাশমিকার বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড, অনেকেই তখন অনুমান করেছিলেন, তারা লিভইন সম্পর্কে রয়েছেন। সেই থেকেই অনুরাগীদের প্রশ্ন করে, তারা বিয়ের পিঁড়িতে বসবেন। অবশেষে মিলল সুখবর।

তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এই এনগেজমেন্ট খবর স্পষ্ট করে দিছে তাদের টিম। এখন কেবল সময় গোনার পালা। কবে চার হাত এক হয়, সেই মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া জুটির অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X