কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

আগামী সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী রায় পেতে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই সহযোগিতা চান তিনি।

তারেক রহমান বলেন, আমরা যেসব পরিকল্পনা করেছি এগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়ত অনেকগুলো কাজ করা সম্ভব হবে না। সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। যেটি আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন।

তিনি বলেন, আগামীতে সরকারে গেলে বিএনপির প্রধান অগ্রাধিকার হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আজকের সবার আলোচনায় একটি বিষয় উঠে এসেছে যে, যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের প্রথম একটা বিষয় এনসিউর করতে হবে রুল অব ল, মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এক বাক্যে যা বলা হয়। এই জিনিসটাকে আমাদের প্রথম অগ্রাধিকার দিতে হবে যে কোনো মূল্যে। আর দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তা হলে অনেক কিছুর পসেভিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে। বাকি কাজগুলো তাতে শুরু করা যাবে। পেশাজীবীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের প্রত্যাশা হোক, আগামী দিনে আমাদের শপথ হোক যে, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজটি শুরু করতে পারি আগামী সরকারের মাধ্যমে। এটা ঠিক, এই কাজের কোন শেষ নেই, এটার ইমপ্রুভমেন্ট হবে। শুরুটা যাতে আমরা ভালো করতে পারি। আসুন আজকের অনুষ্ঠানে এটি হোক আমাদের অঙ্গীকার, এটি হোক আমাদের প্রত্যাশা, এটি হোক জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।

আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কী কী করতে চায় তার বিষয়গুলো বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড প্রভৃতি বিষয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

রোববার রাতে গুলশানের হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক,আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ অংশ নেন।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক বোরহান উদ্দিন খান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক মাহবুব উল্লাহ, ডা. জাহেদ উর রহমান ও মাহদী আমিন, ফেরদৌস আরা বেগম, অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, হাসান আহমেদ চৌধুরী কিরন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X