বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মক্কা থেকে যা বললেন ফারহান

মুশফিক আর ফারহান। ছবি : সংগৃহীত
মুশফিক আর ফারহান। ছবি : সংগৃহীত

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবার ভিন্ন এক যাত্রায়। আলো-ঝলমলে ক্যামেরার সামনে নয়, বরং পবিত্র নগরী মক্কার শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন। ব্যস্ত অভিনয়জীবনের মাঝেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পা রেখেছেন এ তারকা। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে জানালেন এক আবেগঘন বার্তা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। সেই ভিডিওতে দেখা যায়, তিনি এহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’

সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি, যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন।

ওমরা পালন শেষে লতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। জানা যায়, দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X