বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তানজিন তিশাকে খোঁচা দিলেন জিয়াউল রোশান!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বুধবার (১৭ নভেম্বর) মধ্যরাতে এক সঙ্গে ৩টি ঘুমের ওষুধ সেবন করেন তানজিন তিশা। অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্র থেকে পাওয়া তথ্যনুযায়ী অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। প্রেমের সম্পর্কে কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। সূত্রটি আরও জানায় ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন তিনি!

তবে ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি স্বীকার করলেও আত্মহত্যার চেষ্টা নয় বরং ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে দাবি তানজিন তিশার। সুস্থ হয়ে নিজের ফেসবুক পোস্টে জানান অভিনেত্রী। পরবর্তীতে একটি বেসরকারি টেলিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথার সেই অডিও মুহূর্তেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন এ অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। নেট মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনরা নানা ট্রল ও সমালোচনা করেন।

এরপরে শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন এ অভিনেত্রী। ওই স্ট্যাটাসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টে তিনি জানান, মেন্টালি পাজলড ছিলেন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

একই দিন বিকেলের দিকে সেই পোস্ট ডিলিটও করে দেন তিনি।

এদিকে চিত্রনায়ক জিয়াউল রোশান আজ রবিবার একটি স্ট্যাটাস দেন নিজের ব্যক্তিগত আইডিতে। সেখানে তিনি লিখেন, ‘দুনিয়া এখন কত সহজ হয়ে গেছে। মন চাইল বলে দিলাম। সবাই তার বিপক্ষে চলে গেল। আবার ক্ষমা চাইল, সবাই বলল, সে ভুল বুঝতে পেরেছে ক্ষমা করে দেই। আবার আগের মতো ভালোবাসতে শুরু করলাম।’

এ ধরনের কাজ না করার উপদেশ দিয়ে রোশান লিখেছেন, ‘প্লিজ লল জাতীয় কাজ করবেন না।’

তবে নাম না নিলেও এই স্ট্যাটাসটি যে অভিনেত্রী তানজিন তিশাকে ইঙ্গিত করে দিয়েছেন তা স্পষ্ট। মুক্তির অপেক্ষায় রয়েছে রোশান অভিনীত 'প্রেম পুরান’, ‘জামদানি’, ‘রিভেঞ্জ’ ও ‘করপোরেট’। এছাড়াও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১০

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১১

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১২

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৪

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

১৮

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১৯

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

২০
X