বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়ির গল্পে ফারহান-আয়মান

মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

বিয়েবাড়ি সাজাতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের প্রেমে পড়ার গল্প এটি। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। এই দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

সিএমভি’র ব্যানারে নির্মিত ‘মন মানে না’ নামের এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নাটকের গল্পে দেখা যাবে, তিতির এসে দেখে বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অন্য ছেলেকেও কাজ দিয়েছে কর্তৃপক্ষ। তিতির বুঝতেই পারে না, আসলে কাহিনি কী? একই বিয়েবাড়িতে দুই-দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে কাজ দিয়েছে কেন! আবার ছেলেটা কেমন যেন, বিরক্তিকর। ছেলেটির নাম সাদমান। সে তো তিতিরকে কাজ করার সুযোগই দিচ্ছে না। এখন উপায়?

তিরি পরে খোঁজ নিয়ে জানতে পারে, মামুন-দীপা নামের হবু দম্পতি যৌথভাবে এই আয়োজন করছে। তাই ইন্টেরিয়রের জন্যেও দুজন দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। যেন এখানেও খরচ ভাগাভাগি হয়! কিন্তু খরচ ভাগাভাগির চেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়ালো, তিতির ও সাদমানের বিরোধের জেরে কাজটাই না শেষ পর্যন্ত ভেস্তে যায়!

নির্মাতা জানান, এটা হলো নাটকের শুরুর দৃশ্য। এরপর গল্পের জল অনেকদূর গড়ায়। ‘মন মানে না’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই নাটকটি ছাড়াও এই ঈদে এক ডজন বিশেষ নাটকের ডালা সাজানো হচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X