বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:১৮ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

আবারও কি তিশার টার্গেট সেই ফারহান (ভিডিও)

ফারহান ও তিশা। ছবি : সংগৃহীত
ফারহান ও তিশা। ছবি : সংগৃহীত

নাটকপাড়ায় জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেমের বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। যদিও প্রেমের বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিশা-ফারহান। গুঞ্জন চাউর আছে অভিনয় করতে গিয়েই একে অপরের প্রেমে মজেন এই দুই তারকা। গোপনেই চলতে থাকে তাদের প্রেম কাহিনি।

হঠাৎ করেই গত বছরের ১৫ নভেম্বর মাত্র অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। তখনই ফারহানের সঙ্গে তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও কিছুটা সুস্থ হয়েই গণমাধ্যমকর্মীদের এক হাত নেন তিশা। এমনকি অসুস্থ শরীরেও ফেসবুক ভিডিও-বার্তায় সাংবাদিকদের তুলোধুনা করেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, ফারহান-তিশা নিজেদের গোপন প্রেমকাহিনী ও আত্মহত্যার ঘটনাটি গোপন রাখতে সমঝোতা করেছিলেন। হঠাৎ করে বুধবার মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। একজন অভিনেতাকে উদ্দেশ্য করে সেই পোস্টটি করেন তিশা। কালবেলার হাতে তিশার ওই স্ট্যাটাসটি এসেছে।

সেই পোস্টে কারো নাম না থাকলেও সূত্র বলছে, অভিনেতা ফারহানকে উদ্দেশ্য করেই এই হুমকিমূলক পোস্টটি করেছেন তিশা। যদিও সেই স্ট্যাটাসটি বেশিক্ষণ টাইমলাইনে রাখেননি এই অভিনেত্রী।

একাধিক প্রেমের কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী তিশা। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গেও তার প্রেমের বিষয়টি একসময় ছিল ওপেন সিক্রেট।

অভিনয় অঙ্গনে তিশার আচরণ নিয়ে অভিযোগের শেষ নেই। শিডিউল ফাঁসানো ও অসদাচরণের কারণে বেশ কয়েকবার সালিশের মুখোমুখি হয়েছিলেন তিনি। এছাড়া গত বছর মদপান করে মাতলামির একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই অভিনেত্রীর, যেখানে তাকে মদ্যপ অবস্থায় লিফটের ভেতর গালাগাল ও মাতলামি করতে দেখা যায়। তবে এসব অভিযোগ প্রকাশ পেলে গণমাধ্যমকর্মীদের দিকেই বারবার আঙুল তুলেছেন তিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X