বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক বিয়ের প্রস্তাবে বিব্রত হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

দাম্পত্য জীবনের টানাপোড়েন পেরিয়ে ফের আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সম্প্রতি তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর থেকেই একের পর এক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন তিনি।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই।

তালাকের পর থেকেই অসংখ্য নারী ভক্ত তার প্রতি আগ্রহ প্রকাশ করছেন বলে জানান হিরো আলম। তিনি বলেন, ‘রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকে মেসেঞ্জারে প্রবেশ করতে পারছি না। অনেক মেয়ে মেসেজ করছে। তারা আমাকে বিয়ে করতে চায়। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি।’

তবে নতুন করে বিয়ের বিষয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন এ কনটেন্ট ক্রিয়েটর। তার ভাষায়, ‘আমি এখনো কাউকে বিয়ের আশ্বাস দিইনি। বিষয়টি শুধু আমার একার সিদ্ধান্ত নয়; পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

হিরো আলম আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই, তবে তা হুটহাট কোনো আবেগে নয়। ভেবেচিন্তে, স্থিরভাবে এবারের বিয়েটা করব। আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, ভালো একটি পরিবার। তাই এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি ভালো মনের অধিকারী এবং বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন।’

বর্তমানে নিজের পারিবারিক বিষয় ও কনটেন্ট নির্মাণ নিয়েই সময় কাটাচ্ছেন হিরো আলম। তবে নতুন করে প্রেম কিংবা বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তার ভক্তদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X