বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা : স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত
অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুধু দক্ষ অভিনেত্রী হিসেবেই নয়, স্পষ্টভাষী হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। বিভিন্ন বিষয়ে সোজাসাপ্টা মন্তব্য করে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। এবার মেয়েদের নিয়ে যারা সামাজিক মাধ্যমে কটূক্তি বা ভিত্তিহীন কথা রটান, তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া বলেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।”

কটূক্তিকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে স্পর্শিয়া আরও বলেন, “আর কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত— সুস্থ রাজনীতি, সুস্থ মন-মানসিকতা এবং সুশিক্ষার ওপর।”

অর্চিতার এই সোজাসাপ্টা ও দৃঢ় বক্তব্য দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। অনেকেই তার এই অবস্থানের প্রশংসা করছেন। কেউ কেউ বিষয়টিকে বর্তমান সমাজে নারীদের প্রতি অবমাননাকর আচরণের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ হিসেবে দেখছেন। তবে ঠিক কী কারণে বা কোন ঘটনার প্রেক্ষিতে স্পর্শিয়া এই স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।

প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়ার অভিনয়জীবন শুরু হয়েছিল ‘প্যারাসুট’ তেলের ‘বন্ধু তিন দিন’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে, যা সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিজের প্রতিভার ছাপ রেখে দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ‘ইম্পসিবল ৫’ নাটকে তার অভিনয় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X