বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

অর্চিতা স্পর্শিয়া । ছবি : সংগৃহীত
অর্চিতা স্পর্শিয়া । ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়ার জীবনে নেমে এসেছে এক কঠিন অধ্যায়। রুপালি পর্দার উজ্জ্বল নক্ষত্রটি লড়ছেন এক বিরল ও ভয়ংকর রোগ, অ্যামেলোব্লাস্টোমার সঙ্গে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্পর্শিয়া অস্ত্রোপচারের প্রহর গুনছেন, আর সেই সময়ে নিজেই জানালেন নিজের অসুস্থতার কথা।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা। দপোস্টে স্পর্শিয়া জানান, তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন।

স্পর্শিয়া লিখেছেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অপারেশন হবে। আপনারা বুঝতেই পারছেন, এ অবস্থায় আমার পক্ষে কারও সঙ্গে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।’

পাশাপাশি, কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন। তিনি আরও লেখেন, ‘কাজ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান। জ্ঞান ফিরলে এবং শক্তি ফিরে পেলেই আমি দ্রুত উত্তর দেব।’

অসুস্থতার এই চরম মুহূর্তে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রী বিনীতভাবে অনুরোধ করে বলেন, ‘আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার সফল অপারেশন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, অ্যামেলোব্লাস্টোমা হলো মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার। অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবরে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১১

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১২

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৩

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৪

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৫

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৬

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৭

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৮

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৯

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

২০
X