বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় এসেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ

আহাদ রাজা মীর I ছবি : সংগৃহীত
আহাদ রাজা মীর I ছবি : সংগৃহীত

পাকিস্তানি তারকাদের আনাগোনা বেড়েছে বাংলাদেশে। গত সেপ্টেম্বরে রাজধানী ঢাকায় হানিয়া আমিরের সফরের পর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর। পাকিস্তানের তরুণ প্রজন্মের হৃদয়জয়ী এই অভিনেতা পা রেখেছেন ঢাকায়।

বর্তমানে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন আহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। ইতোমধ্যে আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকিন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে : ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’ এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দিওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X