বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ

আহাদ রাজা মীর। ছবি : সংগৃহীত
আহাদ রাজা মীর। ছবি : সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় বাংলাদেশের ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই তারকা।

ভিডিওতে আহাদ রাজা মীর বলেন ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তার এই সংক্ষিপ্ত বার্তাই দুই দেশের অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জানা গেছে, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় অভিনেতা। তবে তিনি কবে বাংলাদেশে আসবেন, সেই তারিখটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’ নাটকে তার সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন এই অভিনেতা। বর্তমানে আহাদ অভিনীত মীম সে মোহাব্বত নামে একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।

আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রিয় তারকাকে ঘিরে উচ্ছ্বাস ও কৌতূহল প্রকাশ করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X