90Array ( [0] => 90 [1] => 92 )
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

আহাদ রাজা মীর। ছবি : সংগৃহীত
আহাদ রাজা মীর। ছবি : সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হানিয়া আমিরের আগমন বেশ সাড়া ফেলেছিলো। বিমানবন্দরে হাজারো ভক্তের ঢল, সামাজিকমাধ্যমে উন্মাদনা, সব মিলিয়ে যেন উৎসবের আবহ। আর এবার সেই উত্তাপ ফিরতে চলেছে আবারও। হানিয়ার পর এবার পাকিস্তানি তারকা আহাদ রাজা মীর আসছেন ছেন বাংলাদেশে। এই খবরে অনুরাগীদের হৃৎস্পন্দন যেন আরও বেড়ে গেছে। কোথায় আসছেন, কেন আসছেন তা ঘিরে এখন চলছে তুমুল জল্পনা-কল্পনা।

জানা যায়, সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগির দেখা হবে।’ সেইসঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

উল্লেখ্য, পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল 'এহদ-এ-ওয়াফা'-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X