তামজিদ হোসেন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

তানজিয়া জামান মিথিলা I ছবি: সংগৃহীত
তানজিয়া জামান মিথিলা I ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, হঠাৎই কঠোর, প্রায় তাচ্ছিল্যভরা মুখে মিস ভেনেজুয়েলা জোরে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন সামনে, যেন মিস বাংলাদেশ সেখানে দাঁড়িয়েই থাকার অধিকার রাখেন না। অথচ স্পষ্ট বোঝা যাচ্ছিল—এক চুল নড়ার মতো ফাঁকও ছিল না মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার জন্য। এই ঘটনাই এখন রীতিমতো আগুন জ্বালিয়েছে সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায়, উঠেছে প্রশ্ন—এ কি শুধু অসাবধানতা, নাকি ‘সাশ-হীন’ দেশের প্রতি অঘোষিত অবজ্ঞা?

তবে সেই ভিডিওতে বিদেশী দর্শকদের অনেকের মন্তব্য ছিল, ‘লিডিং’ বা ঐতিহ্যবাহী শক্তিশালী দেশগুলোর প্রতিযোগীরা প্রায়ই ‘নন-স্যাশ’দেশের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করে থাকেন। সেই ধারাবাহিকতারই প্রতিফলন যেন দেখা গেল ভেনেজুয়েলার প্রতিনিধির আচরণে।

তবে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছেন মিস বাংলাদেশ। আচমকা পরিস্থিতিতে তিনি যেভাবে শান্ত, মার্জিত ও সম্মানজনক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখালেন, তা দর্শকদের মন জিতে নিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন,’তার নড়াচড়া করার প্রয়োজনই ছিল না, কিন্তু তবুও তিনি অসাধারণ সৌজন্য দেখিয়েছেন।‘

ধাক্কা দেওয়া ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

ঘটনাটি সামনে আসার পর অনেকে ‘স্টেজ এটিকেট’ ও বড় দেশের আধিপত্যের বিষয়েও নতুন করে প্রশ্ন তুলছেন। মিস ইউনিভার্সের মঞ্চে যেখানে বলা হয় সমতার কথা, সেখানে এমন আচরণ নিয়ে সমালোচনা যেন থামছে না ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X