বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও আসছেন বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে।

আয়োজকদের তথ্যমতে, কনসার্টটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায় হবে। সহজ যাতায়াত নিশ্চিত করেই ভেন্যু প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘আতিফ আসলাম কনসার্টে আসছেন না এবং ভেন্যু চূড়ান্ত হয়নি’ এমন গুজব। এতে বিভ্রান্তিতে পড়েন ভক্তরা। তবে আয়োজকদের দাবি, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বিভ্রান্তির মাঝে নিজেও পাশে দাঁড়ান আতিফ আসলাম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে তিনি নিশ্চিত করেন— শুধু এই কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক.-এর মুখপাত্র রিসালাত জানান, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। তিনি গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

তিনি আরও জানান, টিকিট বিক্রি চলছে শুধু Chologhuri.com-এ। অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোড দিয়ে যাচাই করা হবে।

টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB–এর মাধ্যমে ‘জুলাই বিপ্লবের ফাইটার’ ও তাদের পরিবারের সহায়তায়।

সবশেষে আয়োজকেরা জানান, দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১০

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

১১

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

১২

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১৩

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১৪

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১৫

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৬

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৭

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৮

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৯

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

২০
X