বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খাবারে বিষক্রিয়া; গুরুতর অসুস্থ ভারতীয় অভিনেত্রী

সুদেষ্ণা রায় I ছবি : সংগৃহীত
সুদেষ্ণা রায় I ছবি : সংগৃহীত

ভারতের শান্তিনিকেতনের এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফেরার পথেই হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত ভারতীয় নির্মাতা ও অভিনেত্রী সুদেষ্ণা রায়। মুহূর্তের মধ্যে ছুটতে হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গেছে, ফুড পয়জনিংয়ের জেরেই তার এই আকস্মিক অসুস্থতা। যা ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

এ বিষয়টি ভারতীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অভিজিৎ গুহ।

সুদেষ্ণা রায়ের স্বাস্থ্য নিয়ে অভিজিৎ গুহ জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে বেশ অসুস্থ বোধ করেন পরিচালক সুদেষ্ণা রায়। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে পরিচালককে। এই মুহূর্তে তার স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই নাকি তাকে খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হবে।

এদিকে জানা যায়, গত ২২ ডিসেম্বর শান্তিনিকেতন গিয়েছিলেন সুদেষ্ণা রায়। সেখান থেকে ফিরে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হয়। রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণে বাড়ে ক্রিয়েটিনিনের মাত্রাও। সেই কারণেই তাকে আইসিইউতে রাখা হয়।

উল্লেখ্য, চলতি বছরে মুক্তি পায় সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ‘আপিস’। এই ছবিতে অভিনয় করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, কিঞ্জল নন্দসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X