স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ৩ বিদেশিকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বিপিএলের নতুন আসর শুরু হয়ে গেলেও পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না থাকায় প্রথম ম্যাচে কেবল দুই বিদেশিকে একাদশে নিয়ে মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। তবে মাত্র দুই বিদেশি নিয়েই সেই ম্যাচে নোয়াখালীর বিপক্ষে বড় জয়ের দেখা পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলের শক্তিমত্তা বাড়াতে নতুন করে তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

জানা গেছে, নতুন বিদেশি হিসেবে তিন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তারা হলেন- আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজ।

পূর্বেও বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে আসিফ ও আমেরের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন আমের। আর ২০২০ বিপিএলে ঢাকা প্ল্যাটুনের হয়ে খেলেন আসিফ। এই দুই পাক ক্রিকেটারের বিপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন হাসান নাওয়াজ।

তিন বিদেশির পাশাপাশি এক দেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে চট্টগ্রাম। টুর্নামেন্ট শুরুর পর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। গত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ১৫১.১৮ স্ট্রাইক রেটে ১৯২ রান করেছিলেন সাদমান। ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে সাদমানকে। সূত্র : ক্রিকফ্রেঞ্জি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১১

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৩

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৪

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৫

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৭

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৯

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X