কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিউল

মনোনয়নপত্র জমা দেন শেখ রবিউল। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দেন শেখ রবিউল। ছবি : কালবেলা

মনোনয়নপত্র জমা দিলেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সাংবাদিকদেরকে তিনি বলেন, ঢাকা-১০ আসনে একটি প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সবাইকে আমরা স্বাগত জানাই। আমরা চাই এমন একটি নির্বাচন হোক যেখানে জনগণ তাদের জনপ্রতিনিধি স্বাধীনভাবে বেছে নিতে পারে।

রবিউল আলম রবি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় আসিফসহ সব প্রার্থী সমান সুযোগ পাবে এবং সবাইকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই মানসিকতা যদি প্রার্থী ও দল হিসেবে আমাদের সবার থাকে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা আগের যে কোনো সময়ের তুলনায় পরিবর্তিত হয়েছে। বিশেষ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আচরণগত ও গুণগত পরিবর্তন চায় মানুষ। একজন সংসদ সদস্য হিসেবে জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই হবে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব জনগণকে আশ্বস্ত করা তারা যদি আমাদের ওপর আস্থা রেখে ভোট দেয়, তাহলে আমরা মহান সংসদে তাদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারব। জনগণের রায়ের মর্যাদা রক্ষা করব।

বিএনপির সাংগঠনিক শক্তির কথা তুলে ধরে রবিউল আলম রবি বলেন, গত ১৭ বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নির্যাতন, গ্রেপ্তার, কারাবরণ সবকিছু সহ্য করেও নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি ।

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের বিষয়ে জনগণ আরও আশাবাদী হয়েছে। তার দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিকে আরও সমৃদ্ধ করেছে এবং জনগণের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে।

তবে নির্বাচন ভণ্ডুল করতে চায় এমন একটি গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক নেতাদের সাহসী হতে হবে। ভয় পেলে চলবে না। ঝুঁকি থাকবেই, কিন্তু সেই ঝুঁকি অতিক্রম করেই জাতির অগ্রগতি অব্যাহত রাখতে হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X