রংপুর ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ অফিসার রূপে চমকে দিলেন বাঁধন

পুলিশ অফিসার রূপে চমকে দিলেন বাঁধন
পুলিশ অফিসার রূপে চমকে দিলেন বাঁধন

রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, উদ্ঘাটনের চেষ্টা; এমনই ঝলকে সামনে এলো সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার প্রকাশ পায়, যা দর্শকদের নিয়ে গেছে টানটান উত্তেজনায় ভরা রহস্যময় এক গল্পের ভেতর।

কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত পূজা এগনেজ ক্রুজ। চাঞ্জল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার : কর্মফল’। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট।

গত বছর নভেম্বরে বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির। এটি আগামী ঈদুল আজহায় দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শকরা টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন।’

ছবিটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি, যা দেখে দর্শকরা সিদ্ধান্ত নিতে পারেন, এশা মার্ডার তারা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও কত কী এখনো বাকি।’

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি জানান, ‘বিঞ্জের পক্ষ থেকে আমাদের সব সময় চেষ্টা থাকে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। তার ধারাবাহিকতায় ‘এশা মার্ডার : কর্মফল'-এর সঙ্গে আমাদের যুক্ত হওয়া। আশা করি টিজারটি সেটার প্রমাণ রাখতে পেরেছে।’

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, আজমেরী হক বাঁধন, পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X