বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

অনবদ্য অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

ছোট পর্দার বড় তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবারই তিনি দর্শকদের জন্য নতুন নতুন নাটক, ওয়েব সিরিজ নিয়ে উপস্থিত হন। এবারের রোজার ঈদেও ছিল তার তিনটি নাটক। যেগুলো ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে।

নাটকগুলো হচ্ছে নির্মাতা জাকারিয়া সৌখিনের ‘শহরে প্রেমের ঘ্রাণ’, এস আর মজুমদারের ‘ভালোবাসার কয়েকটা দিন’ ও রুবেল হাসানের ‘মনের কোলাহল’।

পারিবারিক ও প্রেমের গল্পে নির্মিত এই তিনটি নাটকে যথারীতি অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও সাফা কবির।

ঈদে নিজের কাজ নিয়ে অপূর্ব বলেন, ‘এই তিনজন নির্মাতার সঙ্গে আমি এর আগেও কাজ করেছি, যা দর্শকের কাছে ইতোমধ্যেই প্রশংসিত ও জনপ্রিয় হয়েছে। এর কারণেই আরও একবার জুটি বাঁধা। এই তিন নির্মাতাই গুছিয়ে কাজ করেন। যে কারণে কনটেন্টগুলো হয় বেশ সুন্দর। এখন পর্যন্ত ঈদে প্রচারিত এই তিনটি নাটকের জন্য দর্শকের কাছ থেকে যথারীতি আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এ ছাড়া আমার বিপরীতে যারা অভিনয় করেছেন তাদের সবারই আলাদা আলাদা দর্শক রয়েছে। যাদের কাছেও নাটকটি প্রশংসিত হচ্ছে। আগামীতে আমার আরও কিছু কাজ আসছে। সময় হলেই সব জানানো হবে।’ অপূর্ব বর্তমানে হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ সিরিজ ‘গোলাম মামুন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করেবন শিহাব শাহীন।

এর আগে সিরিজটি পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। এতে অপূর্ব এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X