বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের কাছে সালমান শাহ আজও বিস্ময়, রহস্যঘেরা তারকা : অপূর্ব

সালমান শাহ ও জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত
সালমান শাহ ও জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢাকাই সিনেমায় এনেছিলেন আমূল পরিবর্তন। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান মাত্র ২৫ বছর বয়সে। মৃত্যুর ২৯ বছর পরও তিনি ভক্ত-অনুরাগীদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক ও আইকন হয়ে আছেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

অপূর্ব বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহ একজন কালজয়ী শিল্পী। এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তাকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তিনি হচ্ছেন অনেক তরুণ-তরুণীর আইডল। তার সৃষ্টিকর্ম দিয়ে এখনও সবার হৃদয়ে বেঁচে আছেন। অনেকের কাছে তিনি স্বপ্নের একজন মানুষ। মৃত্যুর ২৯ বছর পরও তার অভিনীত ছবি সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়।’

তিনি আরও যোগ করেন, ‘চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবির অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। তার অভিনীত চলচ্চিত্রের কিছু গান এখনো শ্রোতাদের মুখে ফেরে। মৃত্যুর পর সাধারণত তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক বিস্ময়, রহস্যঘেরা তারকা।’

সালমান শাহর আত্মার শান্তি কামনা করে অপূর্ব বলেন, ‘১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। তাঁকে হারিয়ে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ তার মৃত্যুবার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন— এটাই আমাদের প্রার্থনা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X