বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘কারও সন্তান নিয়ে মনগড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব একটি ভিডিও পোস্ট করেছিলেন ৫ আগস্ট। সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ওই দিন দেশে ফেরেন অভিনেতা। বাড়িতে ঢুকেই চলে যান ছেলে আয়াশের ঘরে। আয়াশ তখন ঘুমাচ্ছিল। অপূর্ব গিয়ে ছেলের ঘুম ভাঙান। ঘুম থেকে উঠেই বাবাকে দেখে অবাক হয়ে যায় আয়াশ! আনন্দে কেঁদে ফেলে।

বাবা-ছেলের দুই মিনিটের এ ভিডিও দেখে মন ভিজেছে দর্শকের। অনেকে আবার বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মা-বাবার আদর থেকে বঞ্চিত আয়াশ, ঠিকমতো ছেলের খেয়াল রাখেন না অপূর্ব—এমন নানা কিছু লিখে অসংখ্য কার্ড পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছেলেকে জড়িয়ে এমন গুজব রটানোয় খেপেছেন অপূর্ব। এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। ইতিমধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। অন্যদেরও শিগগির আইনের আওতায় আনা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন অপূর্ব।

ফেসবুক স্ট্যাটাসে অপূর্ব লিখেছেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যের বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষ, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিক।’

যাঁরা এমন কাজ করছেন, তাদের পরিবারের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন অপূর্ব। তিনি আরও লিখেছেন, ‘যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি জ্ঞান দিতে যাব না। কারণ, যাদের পরিবার তাদের ভেতর কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে, তাদের কোন জ্ঞান দিয়ে লাভ হবে না। কারণ এই অভাগারা জানে না প্রতিটা বাবা-মায়ের কাছেই তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন—সবকিছু তারা নিজের হৃদয়ে অনুভব করে। সন্তানের হাসি-কান্না, তার প্রতিটা অনুভূতি পিতা-মাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতন অসুস্থতা থেকে আপনারা দ্রুত সেরে উঠুন, সেই প্রত্যাশা করি।’

অপূর্ব আরও লিখেছেন, ‘আমার বা অন্য কারো সন্তান নিয়ে মনগড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন। যদি সত্য না জানেন, তবে নীরব থাকুন। কারণ, কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির “আইটেম” নয়।’

আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে অপূর্ব লেখেন, ‘কিছু ভুঁইফোড়, নীচু মানসিকতার মানুষ ব্যস্ত অন্যের চরিত্র হননে! যারা এতটাই নীচ যে, পিতা-পুত্রের গভীর ভালবাসার মধ্যেও অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন। মিথ্যে তথ্য আর গাঁজাখুরি বানানো গল্পের আশ্রয় নিয়ে ভিউ পাওয়ার আশায় সাধারণের কাছে এমন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হন আমার সন্তান ও আমার পরিবারের নামে! তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই বাকিদেরও আইনের আওতায় আনা হবে।’

এর আগে ছেলেকে নিয়ে অপূর্বর পোস্টে যারা সমালোচনা করেছেন, তাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অভিনেতার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। ফেসবুকে অদিতি লেখেন, ‘কিছু মানুষ আমার ছেলেকে একা বা একাকী বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত। আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছা করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X