বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা অপূর্বের ঘরে এলো কন্যাসন্তান

কন্যাসন্তানের বাবা হয়েছেন অপূর্ব। ছবি: সংগৃহীত
কন্যাসন্তানের বাবা হয়েছেন অপূর্ব। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পুরো পরিবারকে নিয়ে আনন্দঘন এক মুহূর্তে রয়েছেন। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অপূর্ব নিজেই সুখবরটি জানিয়েছেন।

পোস্টে নবজাতক সন্তানের ছোট্ট হাত ধরে থাকা একটি ছবি যুক্ত করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’ তিনি আরও অনুরোধ করেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনাদের প্রার্থনায় রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

পরিবার সূত্রে জানা গেছে, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। চার বছর পর দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি। এর আগে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন তিনি; সেই সংসার ভেঙে যায় ২০২০ সালে। অদিতির সঙ্গে অপূর্বর একটি পুত্রসন্তান রয়েছে—জায়ান ফারুক আয়াশ। শাম্মার আগে অভিনেত্রী প্রভাকেও বিয়ে করেছিলেন অপূর্ব, তবে সে বিয়েও স্থায়ী হয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১০

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১১

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৩

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৪

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৫

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৬

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৭

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৮

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৯

শোকেরও ছুটি নেই

২০
X