বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

উনবিংশ শতাব্দীর শেষ দশকে চলচ্চিত্র শিল্পের সৃষ্টি। বিশ্বের জন্য এটি একটি অপার বিস্ময়কর বিষয়। বিশ্বের চলমান নিত্যদিনের যাবতীয় ঘটনা অথবা চিত্রনাট্যের পরিকল্পনার আলোকে চলমান চিত্রধারণ করে চলচ্চিত্র শিল্পে রূপায়ণের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হয়। স্থান-কাল ভেদে এবং পর্যায়ক্রমে চলচ্চিত্র নির্বাক থেকে সবাক হয়েছে। তবে চলচ্চিত্রের সোনালি অধ্যায় এখন অতীত।

করোনা মহামারিতে দেশের চলচ্চিত্র শিল্পে ধস নামে। ধীরে ধীরে এহেন পরিস্থিতি কাটিয়ে ফের চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করে। তবে এখনকার চলচ্চিত্র ঈদকেন্দ্রিক। বছরজুড়ে সিনেমা মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় অধিকাংশ সিনেমা। দু-একটা সিনেমা বাদে বাকিগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।

এমন অবস্থায় চলচ্চিত্রে শিল্পী দেখা দিয়েছে নানা সমস্যা। ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র, বিনোদন ও সাংস্কৃতিক সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৭ম তলা) বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ নেতৃত্বাধীন কমিটি চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনার আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা।

উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাচসাস কাজ করছে বিনোদন সাংবাদিক, চলচ্চিত্র, টিভি ও সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-কলাকুশলীদের জন্য। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কারের প্রচলন হয় এই সংগঠনটির হাত ধরেই। এছাড়াও টেলিফিল্ম, টিভি সিরিয়াল, টিভি নাটক, টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ নাটক, সংগীত ও নৃত্যের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X