বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিক্রি হচ্ছে বব ডিলানের প্রাসাদসম বাড়ি

মার্কিন গায়ক বব ডিলানের স্কটল্যান্ডের বাড়ি। ছবি : সংগৃহীত
মার্কিন গায়ক বব ডিলানের স্কটল্যান্ডের বাড়ি। ছবি : সংগৃহীত

বিক্রি হচ্ছে মার্কিন গায়ক বব ডিলানের স্কটল্যান্ডের প্রাসাদসম বাড়িটি। এতে শোবার ঘর আছে ১৬টি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৭ বছর আগে ‘অল্টমোর’ হাউস নামে বাড়িটি এবং সংশ্লিষ্ট সম্পত্তি কিনেছিলেন বব ডিলান। গায়ক ও তার ভাই মিলে বাড়িটি ২.৮ মিলিয়ন ডলারে কিনেছিলেন তখন। এবার ৩.৯ মিলিয়ন ডলারে সেটি বিক্রি করে দিচ্ছেন।

শোবার ঘর ছাড়াও বাড়িটিতে বেশ কয়েকটি স্বাগত ও সংগীত কক্ষ আছে। রয়েছে ১১টি গোসলখানাও। তা ছাড়াও বাড়ির সামনে নান্দনিক বাগান, কৃত্রিম ঝরনাসহ নানা সাজসজ্জা রয়েছে। সবমিলিয়ে বাড়িটি ২৫ একর এলাকাজুড়ে বিস্তৃত।

গত বছর বিক্রি হয়েছিল বব ডিলানের গানের স্বত্বও। তার ৩৯টি স্টুডিও অ্যালবাম ও ১৬ ‘বটলেগ সিরিজ’, লাইভ পারফরম্যান্সের সংকলন, বেশকিছু সিঙ্গেল ও অপ্রকাশিত গানের স্বত্ব কিনে নিয়েছিল সনি।

২০১৬ সালে বব ডিলান গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এ গায়ক তার গানে মানবতার বার্তাই দিয়েছেন সব সময়। যুদ্ধ কিংবা বর্ণবিদ্বেষ, যেখানেই অন্যায় দেখেছেন, প্রতিবাদ জানিয়েছেন গানে গানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X