কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:২৭ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

সৈয়দ এ. কে. একরামুজ্জামান। ছবি : সংগৃহীত
সৈয়দ এ. কে. একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক ভিডিওবার্তায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, ২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় বিএনপির রাজনীতি করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন। এ সময় যে কোনো পরিস্থিতিতে সবার পাশে যেন তিনি থাকতে পারেন, সেই দোয়া চান।

গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে সৈয়দ এ. কে. একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এক সময় একরামুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি করতেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে অনুষ্ঠিত আমি-ডামি নির্বাচনে কলার ছড়ি প্রতীকে লড়ে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। যে কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই বছর ১৩ ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেওয়ার দাবি করেছেন সৈয়দ এ. কে. একরামুজ্জামান। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি তার পদত্যাগের চিঠি জমা দিয়েছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে সাতটি মামলা হয়, যেসব এখনো চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X