বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিমিকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। তবে গত নির্বাচনে মনোনয়ন পাননি এই সুন্দরী। ভারতীয় এই অভিনেত্রী শাকিব খানের ‘তুফান’ সিনেমার নায়িকা হিসেবেও ব্যাপক আলোড়ন তোলেন। মিমিকে এবার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন এক নেটিজেন।

জানা গেছে, আরজি কর-কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা অস্বীকার করে নিহত তরুণীর পরিবার। এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি পেয়েছেন মিমি চক্রবর্তী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, এমন ঘটনা যদি মিমির সঙ্গে ঘটত তাহলে মিমির পরিবারকেও ১০ লাখ রুপি দেওয়া হতো না কি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ রুপি দিয়ে দেব। পোস্টটি নজর এড়ায়নি মিমির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেটি শেয়ার করেছেন তিনি। কলকাতা পুলিশকে ট্যাগ করে ক্যাপশনে মিমি লিখেছেন, আমরা কি এ কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাচ্ছি, তাই না?

তিনি আরও লিখেছেন, ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X