বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

দেব ও সানি লিওন। ছবি : সংগৃহীত
দেব ও সানি লিওন। ছবি : সংগৃহীত

টালিউড সুপারস্টার দেব-এর ক্যারিয়ার এখন মধ্য গগনে। সদ্য (১৪ আগস্ট) মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা- ১০ বছর পর এই জুটিকে বড়পর্দায় ফের একসঙ্গে পেয়ে প্রেক্ষাগৃহে হাউসফুলের হাওয়া। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউডের ‘বেবিডল’ খ্যাত সানি লিওন-এর সঙ্গে রোম্যান্টিক ডান্সে মেতে উঠেছেন অভিনেতা।

ভিডিওটিতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ছাই রঙের শিফন শাড়িতে সানি, একসঙ্গে নেচে উঠেছেন দেবেরই জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’-এ। মঞ্চের সামনের সারিতেই বসে ছিলেন মানামী ঠাকুর ও মিঠুন চক্রবর্তী- দুজনকেই মুহূর্তটা উপভোগ করতে দেখা যায়।

তবে এটা সাম্প্রতিক নয়, চার বছর আগে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২-এর ফাইনালের সেই পারফরম্যান্সই আবারও ভেসে উঠেছে টাইমলাইনে। সে সময় শোয়ের বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব; ফাইনালেই বিশেষ পর্বে সানির সঙ্গে নাচে মেতেছিলেন তিনি। পুরোনো ক্লিপ হলেও জুটি-তাপমাত্রা যেন কমেনি- নতুন প্রজন্মের দর্শকরাও ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে ‘ধূমকেতু’-র দাপটের মাঝেই মুক্তি পেয়েছে দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। দেবের লুক ও চরিত্রের প্রথম ঝলকেই আগ্রহ বেড়েছে ভক্তদের; প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ছবিটি পুজোয় মুক্তি পেতে চলেছে। ‘ধূমকেতু’-র পরের সাফল্যগাথা হিসেবে ‘রঘু ডাকাত’-কেও দর্শক-অপেক্ষার তালিকায় রাখছেন অনেকে।

সিনেমা হলে এখন দেব-শুভশ্রীর রসায়ন, আর অনলাইনে দেব-সানি-র নাচ- দুদিকেই সমান আলোচনার কেন্দ্রবিন্দু নায়ক দেবই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X