বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়, জানেন না দেব নিজেও

দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত
দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত

টালিউডের রোমান্টিক পর্দা যেন একসময় মানেই ছিল দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমা—কিন্তু দর্শকের হৃদয়ে তৈরি হয়েছে এক অমর নস্টালজিয়া। এমনকি এক দশকেরও বেশি সময় আলাদা পথে চলার পরও, তাদের নাম উচ্চারিত হলে এখনো হলভর্তি করতালির শব্দ শোনা যায়।

কিন্তু জনপ্রিয়তার এই রহস্য কী? দেবের উত্তর চমকে দেওয়ার মতো—তিনি নিজেও জানেন না!

সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব সোজাসাপ্টা বলেন, ‘এই প্রশ্নটা দর্শককে করা উচিত। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। শুভশ্রীর এখন নিজের সংসার আছে, সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তারপরও আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে—আমরা নিজেরাই জানি না।’

দেবের বিশ্বাস, এই ম্যাজিক সময়ের সীমানা পেরিয়ে যাবে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’

তার মতে, এটা শুধু ভালোবাসা নয়—এ এক উদযাপন। ‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’ বলেন দেব।

দীর্ঘ এক দশক পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছে এই কিংবদন্তি জুটি। ৯ বছর মুক্তি আটকে থাকা এই ছবিটি মুক্তি পেয়েই টালিউডে ফিরিয়ে এনেছে পুরনো উত্তেজনা—আর প্রমাণ করেছে, কিছু জুটি শুধু হিট হয় না, মিথ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X