দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিড়াল্লা এলাকায় নির্বাচনী পদযাত্রায় মানুষের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিড়াল্লা এলাকায় নির্বাচনী পদযাত্রায় মানুষের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না।

তিনি বলেন, যে টাকা নিয়ে আসবে তাদের আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে নেতার পেছনে ঘুরে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিড়াল্লা এলাকায় নির্বাচনী পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার জনসাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে। ইনসাফের জন্য, দুর্নীতিবাজ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।

তিনি আরও বলেন, ভোট তাদের বিরুদ্ধে দেবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।

পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X