কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় এখনো মারাত্মক খাদ্য সংকটে রয়েছে মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় গত অক্টোবরের যুদ্ধবিরতির পর দুর্ভিক্ষের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো মারাত্মক খাদ্য সংকটে রয়েছে অধিকাংশ মানুষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

রোমভিত্তিক ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানায়, খাদ্য ও পুষ্টি পরিস্থিতিতে কিছু উন্নতি হলেও গাজার পুরো এলাকা এখনো জরুরি পর্যায়ের খাদ্য সংকটে রয়েছে। বর্তমানে ১৬ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য অনিশ্চয়তায় ভুগছে, যার মধ্যে এক লাখের বেশি মানুষ চরম বিপর্যস্ত অবস্থায় আছে।

আইপিসি সতর্ক করে বলেছে, এই উন্নতি খুবই নাজুক। সহায়তা বন্ধ হলে বা নতুন করে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে উঠতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত ৪৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু। এর মধ্যে ৩৯ শিশুসহ ১৮২ জন আগস্টে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর মারা যান।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X