কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘর্ষের সময় সংঘটিত সহিংসতায় জড়িত তিনটি সশস্ত্র গোষ্ঠী ও চারজন কমান্ডারকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই সংঘর্ষে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের অর্থায়নে সহায়তার অভিযোগে দুই ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক সামরিক কমান্ডার ও আসাদপন্থি মিলিশিয়া নেতা গাইথ দাল্লা, সাবেক শাসকগোষ্ঠীর কমান্ডার মিকদাদ ফাতিহা, সুলতান সুলেইমান শাহ মিলিশিয়ার প্রধান মোহাম্মদ আল-জাসিম এবং হামজা ডিভিশনের কমান্ডার সাইফ বোলাদ।

এ ছাড়া সিরিয়া-রাশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ী মুদাল্লাল খৌরি ও ইমাদ খৌরিকেও তালিকাভুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানি পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার বলেন, এসব পদক্ষেপ সিরিয়ার শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যৎ নষ্টকারীদের জন্য স্পষ্ট বার্তা।

উল্লেখ্য, চলতি বছরেই সিরিয়ায় সরকার পরিবর্তনের পর দেশটির কিছু সরকারি প্রতিষ্ঠানের ওপর আরোপিত সম্পদ জব্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাজ্য।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X