বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

শুভশ্রী ও তার কন্যা ইয়ালিনি I ছবি: সংগৃহীত
শুভশ্রী ও তার কন্যা ইয়ালিনি I ছবি: সংগৃহীত

নভেম্বর এলে তিন বছরে পা দেবে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি। অনেকদিন ধরেই ইয়ালিনির হাতেখড়ি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করছিলেন অনুরাগীরা। অবশেষে এ বছর সরস্বতী পূজার শুভ সকালে মায়ের কোলে বসেই হাতেখড়ি হলো ছোট্ট ইয়ালিনির।

লালপেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা, গলায় দক্ষিণী হার—সরস্বতী পূজার সকালে ইয়ালিনিকে যেন ছোট্ট প্রতিমার মতোই দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তবে এ বছর দিনটি আরও বিশেষ, কারণ একদিকে মেয়ের হাতেখড়ি, অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে রাজের নতুন সিনেমা ‘হোক কলোরব’।

রাজ চক্রবর্তী জানান, ইয়ালিনির প্রথমবার শাড়ি পরা এবং পায়ে আলতা দেওয়া নিয়ে পরিবারের সবাই খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবার শাড়ি পরেছে। খুব উত্তেজিত। আবার আলতা পরেছে পায়ে। ঠাকুর মন্ত্র বলার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।’ মেয়ের হাতেখড়ির পাশাপাশি ছবিমুক্তি ও পূজার আয়োজন—সব মিলিয়ে দিনটি ছিল পরিচালকের জন্য বেশ ব্যস্ত।

অন্যদিকে, সরস্বতী পূজায় সবুজ শাড়িতে সেজে ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলি দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন রাজ নিজেই। পরিচালকের অফিসে ছিল বড় আয়োজন, ভোগের ব্যবস্থাও করা হয়। তবে সব আয়োজনের মধ্যমণি ছিল মেয়ে ইয়ালিনি। শাড়ি পরে চারদিকে ছোটাছুটি করে যেন পুরো অফিসটাই মাতিয়ে রেখেছিল সে।

সব মিলিয়ে এবারের সরস্বতী পূজা রাজ-শুভশ্রীর পরিবারে ছিল দ্বিগুণ আনন্দের—একদিকে মেয়ের হাতেখড়ির আবেগ, অন্যদিকে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘হোক কলোরব’ মুক্তির উৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X