বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না মিমি চক্রবর্তী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় এই অভিনেত্রীর ‘রক্তবীজ’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

‘রক্তবীজ’ সিনেমাতে একেবারে অন্য অবতারে দেখা মিলবে মিমির, তিনি এসপি সংযুক্তা মিত্র। সাদা শার্ট, ব্লু ডেনিম-এ বাইকে সওয়ার মিমি... এহেন ‘লুক’-এ এর আগে খুব একটা দেখা যায়নি সুন্দরীকে। বলা বাহুল্য, মিমির চরিত্রে রয়েছে মারকাটারি অ্যাকশন-ও।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিমির সমসাময়িক অনেক নায়িকাই বিবাহিতা। একসঙ্গে সামলাচ্ছেন সংসার, সিনেমা! কিন্তু মিমি এখনো ‘সিঙ্গেল’! স্বাভাবিকভাবেই ফ্যানদের মনে তীব্র কৌতূহল, কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘গানের ওপারে’-তারকা?

এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মিমিই! জানালেন, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ হোক, কী রুপালি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হলো, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?

এখানেই শেষ নয়! মিমি মজা করে বলেন, কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সবার এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক। আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্ন উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সবাইকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।

খানিকটা ক্ষুণ্ন হয়েই মিমি বলেন, বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক গলাই না, তাহলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গেল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’। আপাতত আমার চারপেয়ে সন্তানদের নিয়ে বেজায় খুশি আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X