বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা প্রেমের কথা প্রকাশ করলেন মিঠুন

মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ভারতীয় কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনয়ে মুন্সীয়ানা দেখিয়ে একসময়ে টালিউড ও বলিউডে দাপট দেখিয়েছেন তিনি। তার ডিসকো ড্যান্সার গানটি হয়েছে কালজয়ী। অভিনয় দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন। তেমনি নিজের আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যও অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন মিঠুন।

সিনেমায় আসার পর ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করতে বেশ লড়াই করতে হয়েছিল এই অভিনেতাকে। মানসিক যুদ্ধ করতে হয়েছিল ব্যক্তিজীবনের প্রেম-পরিণয়ের সঙ্গেও।

জানা যায়, তরুণ বয়সে ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন। এমনকি বিয়ের দিন-তারিখও ঠিক হয়েছিল তাদের। ছাপানো হয়েছিল বিয়ের কার্ডও। তবে শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি এই প্রেমিকযুগল। মিঠুনের কারণেই না কি বিয়েটা হয়নি।

কিছুদিন আগে মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার কারণ জানিয়েছেন মমতা। তবে এ বিষয়ে মিঠুনকে সেভাবে কথা বলতে দেখা যায়নি। এবার পুরোনো প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ অভিনেতা।

সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ মঞ্চে তার ব্যক্তিজীবনের একটি গল্প শোনান তিনি। অভিনেতা বলেন, তিনি দারুণভাবে প্রেমে পড়েছিলেন। প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু একদিন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। তারপর সময় বদলায়। তিনি স্টার বনে যান। এরপর হয়ে ওঠেন সুপারস্টার। তারপর আরও বড় মেগাস্টার।

এই অভিনেতা আরও বলেন, প্রেম ভেঙে যাওয়ার পর প্রেমিকার সঙ্গে তার বিমানে দেখা হয়। তবে মেয়েটি লজ্জায় মিঠুনের দিকে আর তাকায়নি। তখন তিনি নিজে ওঠে গিয়ে তার সাবেক প্রেমিকাকে জিজ্ঞেস করেন, সে কেন তার দিকে তাকাচ্ছে না? লজ্জায় ও অস্বস্তিতে কোনো উত্তর দেয়নি মেয়েটি। মুখ ঘুরিয়ে রেখেছিল।

একপর্যায়ে মিঠুনের ওই প্রেমিকা কিছুটা আশ্বস্ত হন। কথাবার্তাও হয় তাদের। মিঠুন তার প্রেমের বিচ্ছেদ নিয়ে কথা বললেও প্রেমিকার নাম বলেননি। ধারণা করা হচ্ছে, তার এ প্রেমিকা অন্য কেউ নন, বরং মমতা শঙ্কর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১০

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১১

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১২

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৩

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৫

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৬

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৮

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৯

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

২০
X